রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি নওগাঁয় বিএনপি'র গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় বিএনপি'র গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :


নওগাঁয় বিএনপি'র গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি এবং আওয়ামী সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবিতে নওগাঁয় বিএনপি গণ-মিছিল ও সমাবেশ করেছে।

শনিবার দুপুরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা গণ-মিছিল বের করে কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে এসে জড়ো হয়। এসময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে দলীয় কার্যারয়ের সামনের সড়ক। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সভপতি ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিনএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহবায়ক মামুনুর রহমান রিপন, আমিনুল ইসলাম বেলাল প্রমুখ। বক্তারা বলেন, এই অবৈধ সরকার সব কিছুই অবৈধভাবে জোর করে করতে চায়। বিএনপিকে ভয় দেখিয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের হামলা-মামলা দিয়ে হয়রানি করছে। মিথ্য মামলা দিয়ে তাদের গ্রেফতার করে কারাগারে বন্দি করছে। এভাবে সাধারণ জনগণকে ভয় দেখিয়ে বিএনপিকে প্রতিহত করা যাবে না।

খুঁজুন