রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি নওগাঁয় বিস্ফোরক মামলায় বিএনপির ৮ নেতা-কর্মী কারাগারে

নওগাঁয় বিস্ফোরক মামলায় বিএনপির ৮ নেতা-কর্মী কারাগারে

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :


নওগাঁর মহাদেবপুর ও পত্নীতলা থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় বিএনপির ৮ নেতা কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে জেলা ও দায়েরা জজ মোঃ আবু শামীম আজাদ।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর ২২ তারিখে জেলার পত্নীতলা থানার ২৬/৪০৬ নং  বিস্ফোরক দ্রব্য আইন প্যানেল কোড মামলার এজাহার নামীয় আসামিদের মধ্যে পত্নীতলা থানার যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ শাহির হোসেন শিপু (৩৫), পত্নীতলা থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ শাহীন বায়জিদ রহমান (৪২), নজিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে যুবদলের সভাপতি মোঃ রনি হোসেন (৩৫), নজিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ উজ্জল হোসেন (৩৫), নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল কাদের(৪০), পত্নীতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম (৪৫) এবং মহাদেবপুর থানার ২২ নভেম্বর ২২ইং তারিখের ২০/৩৭৫ নং মামলার বিস্ফোরক দ্রব্য আইনের এজাহার নামীয় আসামিদের মধ্যে মহাদেবপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম (৪৫), ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ এফ আই সবুজ(৩৭)।

বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে তারা হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালতের বিচারক জেলা জজ মোঃ আবু শামীম আজাদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে (পত্নীতলা থানার ৬ জন এবং মহাদেবপুর থানা ২ জন) মোট ৮ জনকে কারাগারে প্রেরনের আদেশ দেন।

খুঁজুন