রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা নওগাঁয় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নওগাঁয় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ডায়াবেটিসের ঝুকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ এবং ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালি, আলোচনা সভা ও ফ্রি ডায়াবেটিস চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে নওগাঁর মহাদেবপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার ১৪ নভেম্বর সকালে এ উপলক্ষে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থিত মহাদেবপুর ডায়াবেটিস সমিতির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

সমিতির সভাপতি ও মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এতে নেতৃত্ব দেন।  পরে তার সভাপতিত্বে সমিতির কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও র‌্যালিতে অংশ নেন, সমিতির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হফিজুল হক বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন রিদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম, মহাদেবপুর ডায়াবেটিস সমিতির মেডিকেল অফিসার ডাঃ হারুন অর রশিদ প্রমুখ।

এ উপলক্ষে সকালে উপজেলা সদরের ঘোষপাড়ার মোড়ে অবস্থিত আলফা ডিজিটাল ডায়াগণষ্টিকের উদ্যোগে ডায়াবেটিস রোগিদের জন্য দিনব্যাপি ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। আলফা ক্লিনিকের মালিক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল এর পরিচালনায় চিকিৎসা সেবা দেন ডাঃ দেলোয়ার হোসেন।

খুঁজুন