সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় বজ্রপাতে দু'জন কৃষক সহ মোট ৩ জনের মৃত্যু

নওগাঁয় বজ্রপাতে দু'জন কৃষক সহ মোট ৩ জনের মৃত্যু

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষক সহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে এমৃত্যুর ঘটনা ঘটে বৃহস্পতিবার ২১ মে দুপুর নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের মাঠে ও গুয়াতা আটনিতা পাড়া গ্রামের মাঠে। 

নিহতরা হলেন, রাণীনগর উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ এর ছেলে আক্কাস (৫৮) ও আমিনুর এর ছেলে তারেক (২৪) এবং গুয়াতা আটনিতা পাড়া গ্রামের হাশেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)। কৃষক আক্কাস ও তারেক সম্পর্কে দু'জন দাদা-নাতী। বজ্রপাতে ৩ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার পারইল গ্রামের মাঠে ঐ গ্রামের এক ব্যক্তির জমিতে আক্কাস ও তারেক শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। ধান কাটার সময় দুপুরের দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের দু' জনের মৃত্যু হয়। অপরদিকে বৃষ্টি পড়ার সময় গুয়াতা আটনিতা পাড়া গ্রামের যুবক নয়ন তাকুলদার মাঠ থেকে গরু আনতে যান। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। বিকেলে স্থানীয় লোকজন মাঠে গিয়ে দেখতে পান বজ্রপাতে যুবক নয়ন তাকুলদার মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো।

খুঁজুন