রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা নওগাঁয় চার মাসে ৭শ' ৭২ জন যক্ষা রোগী শনাক্ত

নওগাঁয় চার মাসে ৭শ' ৭২ জন যক্ষা রোগী শনাক্ত

শহিদুল ইসলাম জি এম মিঠন :

নওগাঁয় ২০২২ সালের সেপ্টেম্বর হতে ডিসেম্বর পর্যন্ত এই ৪ মাসে ১৩ হাজার ৩শ' ৬ জনের পরীক্ষা করে, এদের মধ্যে ৭শ' ৭২ জন যক্ষা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নওগাঁর স্থায়ী বাসিন্দা রয়েছেন ৩শ' ৮২ জন। বাকিরা বিভিন্ন জেলার বাসিন্দা। 

বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) অ্যাডভোকেসি সভায় এই তথ্য জানান নওগাঁর ডেপুটি সিভিল ডা. সার্জন মুনীর আলী আকন্দ। নওগাঁ প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন জেলা নাটাবের সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান (বাবলু)। জেলা নাটাবের সদস্য আব্দুই হাই-এর সঞ্চালনায় ‘যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুশীল সমাজের করণীয়’ শীর্ষক অ্যাডভোকেসি সভায় বক্তব্য দেন, নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনীর আলী আকন্দ, নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কাকলী আক্তার, জেলা নাটাবের কোষাধাক্ষ্য জোবায়ের আলম (সিন্ধু) প্রমুখ। 

ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনীর আলী আকন্দ বলেন, নওগাঁয় ২০২২ সালের সেপ্টেম্বর হতে ডিসেম্বর পর্যন্ত এই ৪ মাসে ১৩ হাজার ৩শ' ৬ জনের পরীক্ষা করে ৭শ' ৭২ জন যক্ষা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নওগাঁর স্থায়ী বাসিন্দা রয়েছেন ৩শ' ৮২জন। বাকিরা বিভিন্ন জেলার বাসিন্দা। সরকারি ভাবে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, যক্ষা রোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও অনেক কুসংস্কার রয়ে গেছে। তাই এই সংক্রামক ব্যাধি সম্পর্কে মানুষকে সচেতন করা জরুরি। এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা বড় ভূমিকা রাখতে পারেন।

খুঁজুন