রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা নওগাঁয় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁয় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

“স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁতেও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে। গত ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সেবাসপ্তাহ আগামী ২ মার্চ শেষ হবে। 

সেবা-সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার নওগাঁর রাণীনগরের মালতিপুকুরে আমিন হাসান এগ্রো লিমিটেড প্রাঙ্গনে দিনব্যাপী এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ও  আমিন হাসান এগ্রো লিমিটেডের প্রোপ্রাইটর আব্দুল মান্নানের আয়োজনে মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দীন। 

আরো উপস্থিত ছিলেন, জেলা ট্রেনিং অফিসার ডাঃ সুশান্ত দাস, নওগাঁ ডেইরী এ্যাসোসিয়েশনের সভাপতি সাজেদুল ইসলাম খাঁন, সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য মোছাঃ আম্বিয়া আক্তার, জেলা পোল্ট্রি এ্যাসোসিয়েশনের সভাপতি ওয়ালিউর রহমান প্রমুখগন। 

ক্যাম্পেইনে অত্র এলাকার শতাধিক খামারীরা গবাদিপশু সহ অংশগ্রহণ করেন। এছাড়াও ক্যাম্পেইনে বিনামূল্যে গবাদি পশুর চিকিৎসা সহ কৃমিনাশক, ভিটামিন ও বিভিন্ন প্রকারের এনজাইমেটিক ওষুধ বিতরণ করা হয় সহ বিনামূল্যে কৃত্রিম প্রজনন ও ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করা হয়। 

খুঁজুন