রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর নওগাঁয় জায়গাঁ-জমি নিয়ে বিরোধে বাড়ি ঘিরে রাখার অভিযোগ

নওগাঁয় জায়গাঁ-জমি নিয়ে বিরোধে বাড়ি ঘিরে রাখার অভিযোগ

নওগাঁয় জায়গাঁ-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বসত বাড়ির সীমানায় কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরাও এবং টিনের ছাউনি ভাংচুরের অভিযোগ উঠেছে। বসতবাড়ি ঘেরাও এর ঘটনাটি ঘটে গত ১৫ ডিসেম্বর রবিবার সকালে নওগাঁর সাপাহার উপজেলার চন্দুরা গ্রামে। এঘটনায় ভুক্তভোগী দেলোয়ার হোসেন (৪৫) বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 অভিযোগ সূত্রে জানা গেছে, চন্দুরা মৌজার আরএস ২২১ খতিয়ানভুক্ত ও ৫৫০, ৫৪৮ দাগের পৈত্রিক ও ক্রয়সূত্রে মালিকানাধীন ৩২ শতাংশ জমির একাংশে দেলোয়ার হোসেন দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। কিন্তু বিবাদী একই গ্রামের মৃত আইন উদ্দীনের ছেলে মাহাবুর রহমান (৪২), মাসুদ রানা (৩৭) ও মামুন (৩৫) দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি দখলের পাঁয়তারা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। 

এরই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর ভোর আনুমানিক ৬টার দিকে বিবাদীগণ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দেলোয়ার হোসেনের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে। তারা জোরপূর্বক বাড়ির সীমানায় কাঁটা তারের বেড়া দেয় এবং বাধা দিতে গেলে দেলোয়ার হোসেন ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালি গালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে বিবাদীগণ বাড়ির প্রাচীরের টিনের ছাউনি ভাংচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। প্রাণভয়ে দেলোয়ার হোসেন পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, "আমি বৈধভাবে জমি ক্রয় করে দীর্ঘকাল ধরে ভোগদখল করছি। কিন্তু তারা গায়ের জোরে আমার ভিটেমাটি দখলের চেষ্টা করছে এবং আমাকে ও আমার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।

এদিকে অভিযুক্তদের মধ্যে মোঃ মামুন কাঁটা তারের বেড়া দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, দেলোয়ার হোসেন আমাদের মামা। তার সাথে আমাদের কোনো পূর্ব শত্রুতা ছিলো না। কিন্তু তিনি আমাদের নামে আদালতে মাছ চুরির একটি মিথ্যা মামলা দিয়ে শত্রুতা সৃষ্টি করেছেন। আমরা আমাদের নিজস্ব সম্পত্তি মেপে সীমানা নির্ধারণ করে ঘিরে নিয়েছি, কারো জমি দখল করিনি।
সাপাহার থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা বিরাজ করছে।

খুঁজুন