রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা নওগাঁয় ক্রিকেটাসিয়ার আপরাইজিং কাপ টি-১০' ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

নওগাঁয় ক্রিকেটাসিয়ার আপরাইজিং কাপ টি-১০' ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

 সিনিয়র রিপোর্টার :

নওগাঁ জেলা স্টেডিয়ামে ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত 'আপরাইজিং কাপ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট'-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কুসুম্বা ওয়ারিয়র্স ৬ রানে রয়েল ম্যাংগো ইলেভেনকে পরাজিত করে শিরোপা জয় করে। নওগাঁ জেলার ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এই টুর্নামেন্টে আরও অংশ নেয় পাহাড়পুর ব্লাস্টার্স ও নওগাঁ প্যাডি কিংস। ফাইনালে মোজাহিদুল ইসলাম সৈকত ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এবং পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান সৌমিক আহমেদ। খেলা শেষে ফাইনালে অংশ গ্রহণকারী খেলোয়াড়দের মেডেল এবং টুর্নামেন্টে অংশ গ্রহণকারী সকল খেলোয়াড়কে সম্মাননা স্মারক প্রদান করা হয় 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় ফুটবলার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সমাজ সেবক আবুল কালাম আজাদ, সিনিয়র যুব সংগঠক ফজলুল হক খান, ক্রীড়া সংগঠক সাহরাজ আলম সনি এবং নওগাঁ জেলা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সাব্বির আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি সোহাগ গাজীউল।


খুঁজুন