সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় রেল লাইনের পাশে থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

নওগাঁয় রেল লাইনের পাশে থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

নওগাঁয় রেল লাইনের পাশে থেকে নেয়ামুল বাশির (৫২) নামে এক কলেজ শিক্ষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৭ জুন সকাল সারে ১০ টারদিকে নওগাঁর আত্রাই উপজেলার সাহগোলা রেল স্টেশনের পাশে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত নেয়ামুল বাশির আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজে প্রভাষক পদে কর্মরত ছিলেন এবং তিনি নওগাঁ জেলা শহরের চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার সময় শেষবার মোবাইল ফোনে কথা হয় পরিবারের লোকজনের সাথে। এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিলো তার। সে মোতাবেক আত্রাই রেলষ্টেশন এলাকা থেকে একটি সিএনজি চালিত অটো-রিকশা যোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। পথে তাকে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে গেছে। খুনিরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করে থাকতে পারে।

এব্যাপারে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আত্রাই থানা পুলিশের মাধ্যমে জানতে পারি সাহাগোলা রেলস্টেশন এলাকায় একটি মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুরুত্বর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে।

খুঁজুন