বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
খেলাধুলা নওগাঁয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্টের পর্দা উঠলো

নওগাঁয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্টের পর্দা উঠলো

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁয় প্রথম বারের মতো শুরু হলো ৩ দিন ব্যাপী সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্ট। মঙ্গলবার সকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 

এসময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ পৌর প্রশাসক টি, এম, এ, মমিন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। টুর্ণামেন্টে জেলার ১১টি উপজেলা দল, একটি পৌর সভা দল, জেলা প্রশাসনের অফিসার্স ক্লাব দল ও স্থানীয় দুইটি ক্লাবের দলসহ মোট ১৫টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রাণীনগর উপজেলা দল ২০ রানে নওগাঁ সদর উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয়।

 উদ্বোধনী ম্যাচে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় রাণীনগর উপজেলা দলের খেলোয়ার আল আমীন। আগামী ১১ সেপ্টেম্বর টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ার বলেন নতুন প্রজন্মের অধিকাংশ তরুনরাই ক্রিকেট প্রেমী। নওগাঁর ক্রিকেট প্রেমীরা সিক্স-এ-সাইড ক্রিকেট সম্পর্কে জানে না।সিক্স-এ-

সাইড ক্রিকেটের সঙ্গে এই অঞ্চলের ক্রিকেট প্রেমীদের পরিচয় করে দিতেই মূলত এই আয়োজন। আর বিশেষ করে নওগাঁর মাঠ থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন খেলাকে নতুন করে মাঠে ফিরিয়ে এনে খেলোয়ার ও খেলা প্রেমীদের মাঠমুখি করতে এবং জাতীয় পর্যায়ে খেলার জন্য প্রতিটি খেলার একটি শক্তিশালী নওগাঁর দল বিনির্মাণে প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী খেলোয়ারদের খুঁজে বের করে আনতেই মূলত এমন ধারাবাহিক আয়োজন করা। 

ইতি মধ্যেই চ্যাম্পিয়নশীপের জন্য জেলা প্রশাসক গোল্ডকাপের মাধ্যমে একটি শক্তিশালী জেলা ফুটবল দল গঠন করা হয়েছে। ভলিবলের টুর্ণামেন্ট চলমান রয়েছে এবার ক্রিকেট পর্ব চলছে। নওগাঁর হারিয়ে যাওয়া ক্রীড়াঙ্গনকে পুনরায় চাঙ্গা করতে জেলা প্রশাসনের এমন আয়োজন আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানান এই প্রধান কর্মকর্তা।

খুঁজুন