বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা নওগাঁয় শিক্ষার্থীদের কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত

নওগাঁয় শিক্ষার্থীদের কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন :

“সুস্থ্য দেহে, সুন্দর মন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে অনূর্ধ্ব-১৬ বালকদের কাবাডি প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদেরকে মোবাইল গেমস থেকে দূরে রেখে দেশীয় খেলাধূলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করে নওগাঁ জেলা ক্রীড়া অফিস। 



মঙ্গলবার বিকালে নিয়ামতপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় ২৯-২৬ পয়েন্টে নিয়ামতপুর ইসলামিয়া আলিম মাদ্রাসাকে পরাজিত করে নিয়ামতপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৬ বালকদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  প্রতিযোগীতা শেষে জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


এসময় বক্তারা বলেন, একজন মেধাবী মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে চাইলে অবশ্যই নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। এক সময় জাতীয় পর্যায়ে কাবাডি প্রতিযোগীতায় কয়েক বার জেলা পর্যায়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছিলো। এরপর নিয়মিত চর্চা আর পৃষ্ঠপোষকতা না থাকায় নওগাঁ থেকে হারিয়ে গেছে সেই ঐতিহ্য। দেশের কাবাডি ঐতিহ্যকে ফিরে আনতে হলে সরকারের পাশাপাশি সবাইকে উদ্দ্যোগ গ্রহণ করতে হবে।

খুঁজুন