বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর
স্বাস্থ্য ও চিকিৎসা নওগাঁয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

নওগাঁয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁর মহাদেবপুরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন। সোমবার সকাল ৯ টায় নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের আজিপুর কমিউনিটি ক্লিনিকে আয়োজিত সমাবেশে জাতীয় সংসদ-৪৮, নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের এমপি সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইন এর উদ্বোধন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম। ক্যাম্পেইনে মহাদেবপুর উপজেলার ২৪১ টি পয়েন্টে শুণ্য থেকে ৫ বছর বয়সী ৩৭ হাজার শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। এজন্য শতাধিক স্বাস্থ্যকর্মী কাজ করছেন।

এসময় প্রধান অতিথি ছলিম উদ্দিন তরফতার সেলিম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা-প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকারে থাকার সময় দেশের বিভিন্ন প্রত্যন্ত পল্লীতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। এসব ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবাকে গ্রামের মানুষের দোড়গোরায় পৌছে দিয়েছেন প্রধানমন্ত্রী।

খুঁজুন