রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর নওগাঁয় ভ্রামম্যান আদালতে ৪ জন মাদক সেবীকে কারাদণ্ড

নওগাঁয় ভ্রামম্যান আদালতে ৪ জন মাদক সেবীকে কারাদণ্ড

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ ৪ জন মাদক সেবীকে আটক করেছেন। সোমবার

৩০ সেপ্টেম্বর সকালে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমানের দিক নির্দেশনায় থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন ভ্রামম্যান আদালত।

আটককৃত ব্যক্তিরা হলেন, মান্দা উপজেলার কুকরাইল গ্রামের মফিজের  ছেলে আলমগীর হোসেন (২৫), বানিসর গ্রামের শরিফ খলিফার ছেলে খোরশেদ (৪৫), ময়েজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৫), ও বাছের মোল্যার ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)।

পরে মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত ৪ জনকে ৪৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদন্ড করেন। এরপর থানা পুলিশ তাদেরকে নওগাঁ  জেল হাজতে প্রেরণ করেন।

খুঁজুন