শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার
নওগাঁর মহাদেবপুরে জিপিএ-৫ পাওয়া ১৭৮ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০২৬ সালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এসব শিক্ষার্থীকে ২০২৬-২০২৭ অর্থবছরের উপজেলা পরিষদের অর্থায়নে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেন, সাবেক ছাত্রনেতা ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষায় ১৫৮ জন এবং এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় ২০ জনসহ ১৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে ফুল, ক্রেস্ট এবং বই তুলে দেন।
নওগাঁয় জিপিএ-৫ প্রাপ্ত ১৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
নওগাঁয় জিপিএ-৫ প্রাপ্ত ১৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারনওগাঁর মহাদেবপুরে জিপিএ-৫ পাওয়া ১৭৮ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০২৬ সালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এসব শিক্ষার্থীকে ২০২৬-২০২৭ অর্থবছরের উপজেলা পরিষদের অর্থায়নে এই সংবর্ধনা প্রদান করা হয়।বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেন, সাবেক ছাত্রনেতা
ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষায় ১৫৮ জন এবং এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় ২০ জনসহ ১৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে ফুল, ক্রেস্ট এবং বই তুলে দেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত