রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন নোরাকে অশালীনভাবে স্পর্শ !

নোরাকে অশালীনভাবে স্পর্শ !

বর্ণিল আলোয় সেজে উঠেছে মঞ্চ। ব্যাকগ্রাউন্ডে বাজছে নোরা ফাতেহির ‘সাকি সাকি’ গান। এ গানে পারফর্ম করছেন এই অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের নিয়ে ডুবে আছেন এ গানের নাচে। আচমকাই তার পেছনে চলে আসে এক ব্যাকগ্রাউন্ড ড্যান্সার। তারপর নোরা ফাতেহিকে স্পর্শ করেন। যাকে ‘অশ্লীল স্পর্শ’ বলে মন্তব্য করছেন নেটিজেনরা। এ ভিডিওটি এখন অন্তর্জালে ভাইরাল।

ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর বিস্ময় প্রকাশ করেছেন নোরা ভক্তরা। এমন ঘটনায় অনেকে ক্ষুব্ধ। কেউ কেউ প্রশ্ন করেছেন—ওই ব্যক্তির উদ্দেশ্য কী ? যদিও প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। কারণ এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি নোরা।

সংযুক্ত আরব আমিরাতের কাতারে বসেছে ফিফা বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। এই আসরে নোরা ফাতেহি পারফর্ম করবেন তা আগেই জানিয়েছিলেন তিনি।  ২৯ নভেম্বর সন্ধ্যায় দোহার আল বিদা পার্কে অনুষ্ঠিত হয় ফিফা ফ্যান ফেস্টিভ্যাল। এতে পারফর্ম করেন নোরা ফাতেহি। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া এ ভিডিওটি মূলত ওই মঞ্চের। এ অনুষ্ঠানে নোরার আবেদনময়ী উপস্থিতি ও ঝড় তোলা নাচ মুগ্ধ করেছে ভক্তদের।

খুঁজুন