সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নোয়াখালীতে চিংড়িতে জেলি: দুই মাছ ব্যবসায়ীকে কারাদন্ড

নোয়াখালীতে চিংড়িতে জেলি: দুই মাছ ব্যবসায়ীকে কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধিঃ

 নোয়াখালীর সদর উপজেলার পৌরবাজারে অভিযান চালিয়ে ১২০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চিংড়ি মাছে জেলি মিশিয়ে ওজন বাড়ানোর অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে সাত দিনের কারাদন্ড দেওয়া হয়।    

বৃহস্পতিবার  দুপুরে  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এ অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মাইজদী পৌর বাজারে চিংড়ি মাছের মধ্যে ওজন বাড়ানোর জন্য জেলি মিশিয়ে বিক্রি করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে দুই মাছ ব্যবসায়ীকে আটক করে তাদের সাত  দিনের কারাদন্ড দেওয়া হয়েছে এবং মাছ গুলো জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানার পুলিশ।          পরে জব্দকৃত মাছগুলো মাটিতে পুতে ফেলা হয়।        

খুঁজুন