শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
ফ্লাইদুবাইয়ে বিমানে হামলার পর প্রথম ইসরাইলি প্রত্যাবাসন • নড়াইলে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা • কিউবায় জ্বালানি নেওয়া জাহাজ আটক করল মার্কিন কোস্ট গার্ড • ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ • খুলনায় ক্রিকেটের উন্মাদনা পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের • ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে • রাজবাড়ীর পাংশায় চোরাই স্বর্ণ-রৌপ্য অলংকার উদ্ধার, গ্রেপ্তার ১ • রংপুরে গৃহবধূ ধর্ষণ মামলার অভিযুক্তকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ • প্রতিবেশীর ইতিবাচক প্রভাব:
ধর্ম নড়াইলে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

নড়াইলে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

জেলার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। শরতের এ সার্বজনীন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ ফুটিয়ে তুলতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের কর্মব্যস্ততা।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে জেলার ৩ উপজেলার প্রতিটি পূজা মন্ডপে সাজসজ্জার পাশাপাশি সনাতন  ধর্মালম্বীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। ঘরে ঘরে চলছে পূজা আর উৎসবের আমেজ। কয়েকদিন পর পূজার ঘণ্টা ধ্বনি বেজে উঠলে ভক্ত-ভক্তিমায় মুখরিত হয়ে উঠবে গোটা জেলা।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, জেলার তিনটি উপজেলায় এ বছর মোট ৫৪৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে সদর উপজেলায় ২৪৯টি মন্ডপে, লোহাগড়া উপজেলায় ১৫০টি মন্ডপে এবং কালিয়া উপজেলায় ১৪৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পংকজ বিহারি ঘোষ অন্ন বাসস’কে জানান, আগামী ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যদিয়ে দুর্গাপূজা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে সমাপ্ত হবে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিভিন্ন মন্দিরে গিয়ে খোঁজ খবর রাখছি। পুলিশ ও আনসারের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরা প্রতিটি মন্ডপে নিরাপত্তা ও শান্তি-শৃংখলার দায়িত্ব পালন করবে।

নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম  জানান, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নিরাপত্তার বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

খুঁজুন