রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলার লোহাগড়া উপজেলায় আজ সড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. বাচ্চু খান (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলা সদরের ভাটিয়াপাড়া- নড়াইল- যশোর সড়কের লক্ষ্মীপাশা বিদ্যুত অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বাচ্চু  খান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলা সদরের লক্ষীপাশা বিদ্যুত অফিসের সামনে সড়ক পার হচ্ছিলেন মো. বাচ্চু খান। এসময় নড়াইল থেকে কালনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

খুঁজুন