জেলায় আজ ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম ।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুল হাসান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ আয়োজনে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য এবং সৃজনশীল রচনা প্রতিযোগিতা।
নড়াইলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
নড়াইলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
জেলায় আজ ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে বেলুন উড়িয়ে
প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম । পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুল হাসান সহ জেলা
প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ আয়োজনে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য এবং সৃজনশীল রচনা প্রতিযোগিতা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত