রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি নতুন এআই ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করছে ইনফিনিক্স

নতুন এআই ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করছে ইনফিনিক্স

তরুণ প্রজন্মের দক্ষতা বাড়াতে স্যামসাং ইলেট্রনিক্স এর সিস্টেম এলএসআই বিজনেসের সাথে যৌথ অপ্টিমাইজেশানের জন্য একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে ট্রেন্ডি প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। মোবাইল ফটোগ্রাফিকে আরও উন্নত করতে ইনফিনিক্স বিশ্বের প্রথম ১০৮ মেগাপিক্সেল এআই অ্যাডভান্সড ডিপ লার্নিং অ্যালগরিদম (এআইএডিএলএ) চালু করেছে। যেখানে স্যামসাংয়ের আইসোসেল ইমেজ সেন্সর ব্যবহার করা হয়েছে।


মোবাইল ফটোগ্রাফিতে অ্যাডভান্সড ডিপ লার্নিং অ্যালগরিদম প্রযুক্তি

এআইএডিএলএ প্রযুক্তির লক্ষ্য হচ্ছে মোবাইলে তোলা ছবিকে আরও স্পষ্ট, ডিটেইল এবং কম আলোতে আরও উজ্জ্বল ছবি তোলা। এটি প্রচলিত ইমেজ উন্নয়ন পদ্ধতিকে অতিক্রম করে স্যামসাংয়ের ডিপ লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে ছবিতে নয়েজ কমায় এবং ডিটেইলিং আরও স্পষ্টভাবে তুলে ধরে। এটি হাই-রেজুলেশন, স্পষ্ট এবং ভাইব্রেন্ট ছবি নিশ্চিত করে এবং যে কোনো পরিস্থিতিতে ছবির কোয়ালিটি নষ্ট না করে ছবিকে ক্রপ এবং ব্যালান্স করতে সক্ষম।


এই প্রযুক্তিটি একটি একটি ইমেজ ডাটাবেজ ব্যবহার করে ও স্যামসাং-এর আইসোসেল সেন্সর প্রযুক্তির সাহায্যে বিভিন্ন পরিস্থিতিতে ছবির সর্বোচ্চ মান নিশ্চিত করে। এটি পেশাদার ফটোগ্রাফি ক্যামেরা ও মোবাইল ক্যামেরার পার্থক্য কমিয়ে আনবে।

পার্টনারশিপ সম্পর্কে বলতে গিয়ে ইনফিনিক্সের হেড অফ প্রোডাক্ট উয়েকি নি বলেন, “স্যামসাং-এর সিস্টেম এলএসআই বিজনেসের সাথে এই সহযোগিতা মোবাইল ফটোগ্রাফিকে সামনে দিনগুলোতে বদলে দেবে। এআই এবং ডিপ লার্নিং ব্যবহার করে আমরা ব্যবহারকারীদের তাদের স্মার্টফোন থেকেই ব্যতিক্রমী ও পেশাদার-মানের ছবি তুলতে সক্ষম করে তুলছি।‘

ফটোগ্রাফিতে ব্যবহারকারীর উচ্চতর অভিজ্ঞতা প্রদানের জন্য আইসোসেল এর সেন্সর নির্দিষ্ট মডেলিং প্রশিক্ষণ এআই চালিত অ্যাডভান্সড ডিপ লার্নিং অ্যালগরিদমের বিকাশ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। এই উদ্ভাবনী এআই প্রযুক্তি ব্যবহারকারীদের হাই রেজুলেশন, ডিটেইলিংসমৃদ্ধ বিশেষ ছবি তুলতে সহায়তা করে, যা মোবাইল ফটোগ্রাফির ভবিষ্যতে নতুন দিক উন্মোচন করবে।


কবে পাওয়া যাবে

ইনফিনিক্সের এআইএডিএলএ প্রযুক্তি সামনে বাজারে আনতে যাওয়া স্মার্টফোন মডেলগুলোতে পাওয়া যাবে। যেগুলো খুব শিগ্রই উন্মোচন করা হবে।

খুঁজুন