বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
৫৯০ শহীদের স্মৃতিস্মারক নিয়ে জুলাই জাদুঘরে প্রদর্শনী • শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করতে রাশিয়াকে আহ্বান • কর্ণফুলীতে পুলিশের অভিযানে ৩ জন গ্রেপ্তার • হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন?
বিনোদন নতুন অধ্যায়ে পরীর প্রথম নায়ক কে?

নতুন অধ্যায়ে পরীর প্রথম নায়ক কে?

ইতোমধ্যে খবরটি সবারই জানা হয়ে গেছে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছেন চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি রাজকে তালাকের নোটিশ পাঠিয়েছেন তিনি। এরপর বিষয়টি নিয়ে বিস্তারিত ঘোষণাও দিয়েছেন নায়িকা।

রাজ-বন্ধন টুটে কিংবা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের নতুন কাজে মুখর হচ্ছেন পরী। যুক্ত হয়েছেন সিনেমায়। সরকারি অনুদানপ্রাপ্ত সেই ছবির নাম ‘ডোডোর গল্প’। এটি নির্মাণ করছেন রেজা ঘটক। এই খবরটিও দুদিনের পুরনো। তাজা খবর হলো, নতুন অধ্যায়ে পরীর প্রথম নায়ক হচ্ছেন সাইমন সাদিক।

গত ১৭ সেপ্টেম্বর ছবিটিতে পরী ও সাইমন দুজনেই চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে সাইমনের যুক্ত হওয়ার বিষয়টি প্রকাশ হলো আজই (২১ সেপ্টেম্বর)।

এই ছবিতে সাইমন অভিনয় করবেন রায়হান নামের এক ফটোগ্রাফারের ভূমিকায়। ছবিটি নিয়ে তার বক্তব্য, ‘অনেক দিন পর পরী আর আমি একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এই সিনেমাটির গল্প প্রেক্ষাপট একেবারে আলাদা। অন্যরকম একটা বার্তাসমৃদ্ধ গল্প। আমার বিশ্বাস পরিচালক এটি যত্ন সহকারে নির্মাণ করবেন। আমরাও চেষ্টা করবো শতভাগ দিতে।’

অন্যদিকে পরীর চরিত্রের নাম কাজল চৌধুরী। তিনি বলেন, ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে। এ অঙ্গনের মানুষেরা আমার আরেকটি পরিবার। সেটা ছাড়া দীর্ঘ দুটি বছর থাকতে হয়েছে। এ সময়টা আমার পরিবারকে ভীষণ মিস করেছি। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। গল্পটির জন্য চার মাস সময় নিয়েছি, প্রস্তুত হয়েছি।’

২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে ‘ডোডোর গল্প’। এটি প্রযোজনা করছে জি-সিরিজ। অক্টোবরের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে। শুটিং-সম্পাদনা সেরে চলতি বছরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।

খুঁজুন