রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন নতুন সঙ্গীকে প্রকাশ্যে আনলেন শ্রাবন্তী

নতুন সঙ্গীকে প্রকাশ্যে আনলেন শ্রাবন্তী

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনে এল নতুন সঙ্গী। অভিনেত্রী নিজেই সে সঙ্গীকে প্রকাশ্যে নিয়ে আসলেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে নতুন সঙ্গীকে হাজির করেন শ্রাবন্তী। তাতে দেখা যায়, রাতের পোশাক পরে আছেন তিনি।

তার কোলে রয়েছে একটি কুকুর ছানা। ছবিতে তাকে হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। ছবিটি পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন, ‘আমার রূপকথার গল্পের পরিবারে তোমাকে স্বাগত। শ্রাবন্তী এমনিতেই প্রাণীপ্রেমী। তার বাড়িতে এতদিন তিনটি প্রাণী ছিল। এবার যুক্ত হল আরও একটি।

শ্রাবন্তীর কোলে তারে পরিবারের নতুন সদস্যকে দেখে খুশি টলিউডের অনেকেই। মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় অনেকেই মন্তব্য করেছেন তার পোস্টে।

মিমি লিখেছেন, ‘নাম কী পুচকুটার? উত্তরে শ্রাবন্তী জানিয়েছেন পশুটির নাম রেখেছেন ‘রোজ়।

শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। একাধিক বিয়ে ও প্রেম নিয়েই মূলত এসব সমালোচনার মুখ পড়তে হয়েছে তাকে। তবে আপাতত ছেলে, বন্ধু এবং পোষা প্রাণীদের নিয়ে নিজের সংসার গোছাচ্ছেন শ্রাবন্তী।

খুঁজুন