রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি নভেম্বরের মধ্যে সম্মেলন শেষ করতে চায় আওয়ামী লীগ

নভেম্বরের মধ্যে সম্মেলন শেষ করতে চায় আওয়ামী লীগ

রোকসানা মনোয়ার :  নভেম্বরের মধ্যে তৃণমূল পর্যায়ে বাকি থাকা কমিটির সম্মেলন শেষ করতে চায় আওয়ামী লীগ। পরের বছর শুধু নির্বাচনের জন্যই সময় হাতে রাখবে ক্ষমতাসীনরা। নেতারা মনে করছেন, এর মাধ্যমে বিরোধী দলের আন্দোলন মোকাবেলার পাশাপাশি ভোটে জেতা সহজ হবে।

ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন। তার আগেই শেষ করতে হবে তৃণমূলের বাকি থাকা সম্মেলনগুলো। দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে চলতি মাসের শুরু থেকেই মাঠে নেমেছেন কেন্দ্রীয় নেতারা।
৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ইতোমধ্যেই সম্মেলন হয়েছে ৪৫টির। অর্ধেকেরও বেশি উপজেলায় সম্মেলন শেষ হয়েছে। বেশিরভাগ এলাকাতেই ত্যাগি দক্ষ ও বিতর্কহীন নেতৃত্ব বেছে নেয়া হয়েছে। লক্ষ্য আগামী নির্বাচনের প্রস্তুতি।

বিএনপিসহ সরকার বিরোধী দলগুলো এখন রাজনীতির মাঠে। তাই এসব সম্মেলন থেকে নেতাকর্মীদের নির্বাচন ও বিরোধীদের আন্দোল; দুই বিষয়ে নির্দেশনা দিচ্ছেন নেতারা।

আওয়ামী লীগ মনে করছে, তৃণমূল সংগঠিত হলে বিএনপিসহ বিরোধীদের আন্দোলনও জনমনে কোন প্রভাব ফেলবেনা। 

খুঁজুন