বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
রাজস্ব ব্যবস্থাপনার ডিজিটাল কার্যক্রমে ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা নাটোরে চলনবিলে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
আইন আদালত নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নভোথিয়েটার, ঢাকার সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, আরশাদ উল্লাহর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তার দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

খুঁজুন