রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

রোকসানা মনোয়ার : রাজধানীর ডেমরায় বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করতে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলী শবনমের নেতৃত্বে ও তিতাসের মেট্রো বিক্রয় বিভাগ-১ এর উপ মহা ব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মামুনার রশিদের সার্বিক ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ আদালতের একটি বিশেষ টিম রাজাখালি এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ডেমরা থানা পুলিশের উপস্থিতিতে রাজাখালির পৌনে ১ কিলোমিটার এলাকার অন্তত ২৫০ টি আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে বিচ্ছিন্ন সংযোগগুলোর বিতরণ পাইপ মাটির নিচ থেকে উপড়ে ফেলে জব্দ করা হয়। এলাকার বাসিন্দা ফাতোতুজ্জহুরা নামে একজনকে নগদ ৩০ হাজার টাকা ও রেবেকা বেগম নামে আরেক বাসিন্দাকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। রাজাখালিতে অভিযানের আগে ডেমরা সংলগ্ন শিমরাইল এলাকায় ৫০ থেকে ৬০ টি বাড়ির আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলী শবনম বলেন, এখানে দীর্ঘ সময় ধরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গ্রাহকরা গ্যাস ব্যবহার করে আসছিলেন বলে খবর পেয়ে আমরা এ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছি। এখানে অবৈধ সংযোগের মাধ্যমে প্রচুর গ্যাস চুরি করা হতো। ভবিষ্যতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ডিজিএম প্রকৌশলী মামুনার রশিদ বলেন, আমরা ডেমরার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত রেখেছি।

খুঁজুন