রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় অবশেষে বিমানবন্দরে বসল করোনা পরীক্ষার মেশিন

অবশেষে বিমানবন্দরে বসল করোনা পরীক্ষার মেশিন

অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা টেস্টের জন্য ৬টি ল্যাবে ১২টি করোনা পরীক্ষার মেশিন বসেছে। এই ল্যাবে প্রতি ২৪ ঘণ্টায় ৩ থেকে সাড়ে ৩ হাজার নমুনা পরীক্ষা করা যাবে।

ল্যাব স্থাপনকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে- স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

গত বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের পরীক্ষামূলক করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে বিমানবন্দরে স্থাপিত পরীক্ষাগারে পরীক্ষা করে ৪৬ জন যাত্রী সংযুক্ত আরব-আমিরাতে যান। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এই তথ্য নিশ্চিত করেন।

গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বিমানবন্দর পরিদর্শন শেষে জানিয়েছিলেন, বিদেশগামীদের সেবা দিতে শনিবার (আজ) থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত থাকবে কোভিড-১৯ পরীক্ষায় সব ল্যাব। দ্রুত অবকাঠামো বসানোর কাজ চলছে বলে জানান ল্যাব প্রতিনিধিরা। স্বল্প সময়ে বেশি সংখ্যক যাত্রীর করোনা পরীক্ষা করতে এরই মধ্যে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ভেতরে বসানো হয়েছে ছয়টি প্রতিষ্ঠানের ল্যাবরেটরি।

খুঁজুন