বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা অবসরে ‘অযোগ্য’ রেফারি লাহোজ

অবসরে ‘অযোগ্য’ রেফারি লাহোজ

ইয়াশফি রহমান :বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শেষে লিওনেল মেসি তাকে রীতিমতো ‘অযোগ্য’ বলে বসেছিলেন। সেই রেফারি ক্যারিয়ারের ইতি টানছেন এবার।

আর্জেন্টিনার সেই ম্যাচে লাহোজ ১৮টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছিলেন। মেসিসহ ওইদিন হলুদ কার্ড দেখেন মার্কোস আকুনইয়া ও গনজালো মন্তিয়েল। যে কারণে দুই ফুলব্যাককে সেমিফাইনালে পায়নি আর্জেন্টিনা।

সেই ম্যাচে ফাউলের বাঁশিও বারবারই বাজিয়েছেন লাহোজ। যে কারণে ম্যাচের গতিতে বাঁধা এসেছে বারবার। সে কারণে মেসি ম্যাচ শেষে কোনো রকম রাখঢাক ছাড়াই তাকে ‘অযোগ্য’ বলে দিয়েছিলেন।

বলেছিলেন, ‘ফিফার এই বিষয়ে ভাবা উচিত। আপনি এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমন রেফারিকে দায়িত্ব দিতে পারেন না। তিনি যোগ্য নন। ম্যাচের আগেই আমরা ভয় পেয়েছিলাম। কারণ আমরা জানতাম, তার স্বভাব কেমন!’

তাকে নিয়ে বিতর্ক সেখানেই থামেনি। সম্প্রতি লা লিগায় বার্সেলোনা খেলতে নেমেছিল এস্পানিয়লের বিরুদ্ধে। মেসির পুরনো ক্লাবের খেলাতেও দেখা গিয়েছিল মাতেউর কার্ডের মেলা। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত কার্ড দেখিয়ে গিয়েছিলেন তিনি। হলুদ, লাল কিছুই বাদ যায়নি। এমনকি বাদ যাননি দলের কোচও। বার বার তাঁর সঙ্গে বিতণ্ডায় জড়াতে দেখা গিয়েছিল ফুটবলারদের। বার্সা ও এস্পানিয়ল মিলিয়ে মোট ১২জনকে হলুদ কার্ড দেখিয়েছিলেন মাতেউ। বার্সার জর্ডি আলবা ও এস্প্যানিয়লের ভিনিসিয়াস সুজাকে লাল কার্ড দেখিয়েছিলেন তিনি। এস্পানিয়লের আর এক জন ফুটবলারকে লাল কার্ড দেখিয়েছিলেন মাতেউ। কিন্তু ভারের হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল করেছিলেন তিনি। বার্সার কোচ জাভি ও রিজার্ভ বেঞ্চের ফুটবলার রাফিনহাকেও হলুদ কার্ড দেখিয়েছিলেন তিনি।

নিজের পরের ম্যাচে কোপা দেল রেতেও দেখা মিলেছে তার কার্ডের মেলার। লিনারেস দেপোর্তিভোর বিপক্ষে সেভিয়ার ম্যাচে দায়িত্বে ছিলেন তিনি। সেই ম্যাচের ১৫ মিনিটেই সেভিয়ার আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলিকে লাল কার্ড দেখিয়ে বসেন তিনি।

লাহোজের বিরুদ্ধে অভিযোগটা বার্সা ও এস্প্যানিয়লের ম্যাচ শেষেই এসেছিল। অভিযোগটা করেছিলেন দুই ক্লাবের ফুটবলাররা। তা আমলে নিয়ে লা লিগা ও কোপা দেল রের ম্যাচে তাকে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশন।

তার পরেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন লাহোজ। জানিয়েছেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল। 

খুঁজুন