রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি অনলাইনে কেনাকাটার জন্য জিমেইলে নতুন সুবিধা

অনলাইনে কেনাকাটার জন্য জিমেইলে নতুন সুবিধা

অনলাইনে নিয়মিত কেনাকাটা করা ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে জিমেইল। এবার থেকে আলাদা করে রসিদ খোঁজার ঝামেলা ছাড়াই এক ট্যাবেই মিলবে কেনাকাটার সব তথ্য। ‘পারচেসেস’ নামের নতুন ট্যাব যুক্ত করেছে জিমেইল।

গুগলের ব্লগ বার্তায় জানানো হয়েছে, ‘পারচেসেস’ নামের নতুন ট্যাবে অনলাইন অর্ডার এবং পণ্য সরবরাহ সংক্রান্ত হালনাগাদ তথ্য একসঙ্গে পাওয়া যাবে। ফলে যাঁরা অনলাইনে নিয়মিত পণ্য কেনেন কিন্তু অসংখ্য ইমেইলের মধ্যে রসিদ বা ডেলিভারির সময় খুঁজে পেতে সমস্যায় পড়েন, তাদের জন্য এটি হবে কার্যকর সমাধান।

নতুন এই ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই পূর্বের কেনাকাটার তথ্য এবং পণ্য সরবরাহের সম্ভাব্য সময় জানতে পারবেন। এমনকি যে পণ্যগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে পৌঁছাবে, সেগুলোর সারসংক্ষেপ তথ্য প্রাইমারি ইনবক্সের শীর্ষে দেখাবে জিমেইল। বিক্রেতার ইমেইল ও সরবরাহের সর্বশেষ তথ্য ‘সামারি কার্ড’-এর মাধ্যমেও সংক্ষেপে দেখা যাবে।

এ ছাড়া জিমেইলের প্রমোশনস বিভাগেও এসেছে নতুনত্ব। এখন ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী প্রমোশনাল ইমেইল সাজাতে পারবেন, যাতে প্রিয় ব্র্যান্ড বা প্রেরকের গুরুত্বপূর্ণ অফার দ্রুত খুঁজে পাওয়া যায়। পাশাপাশি ‘ন্যাজেস’ সুবিধা ব্যবহার করে বিশেষ ছাড় বা নতুন অফারের তথ্য হাইলাইট আকারে চোখে পড়বে। গুগল জানিয়েছে, ধাপে ধাপে বিশ্বব্যাপী সব জিমেইল ব্যবহারকারী নতুন এই ফিচারগুলো উপভোগ করতে পারবেন।

খুঁজুন