রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন অন্তরঙ্গ মুহূর্তে প্রভাস-কৃতি

অন্তরঙ্গ মুহূর্তে প্রভাস-কৃতি

আদিপুরুষ’ ছবির প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে প্রভাস এবং কৃতি শ্যাননের অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরার লেন্সে।

সম্প্রতি ওম রাউতের পরিচালনায় ‘আদিপুরুষ’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। প্রভাস এবং কৃতি শ্যাননকে এই প্রথম বার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে। এই দুই তারকার সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই বলিপাড়ায় গুঞ্জন চলছে। ‘আদিপুরুষ’ ছবির প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে দুই তারকার এমন এক অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরার লেন্সে ধরা পড়েছে যা সামনে আসার পর অনুরাগীরা তাদের সম্পর্ক নিয়ে আরও কৌতূহলী হয়ে পড়েছেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাস, কৃতি শ্যানন, ওম রাউত এবং প্রযোজক ভূষণ কুমার। অনুষ্ঠান চলাকালীন নজরে পড়ে, প্রভাসের কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমতে শুরু করেছে। এক সময় তাঁকে হাত দিয়ে কপালের ঘামও মুছতে দেখা যায়। অভিনেতার ঠিক পাশে দাঁড়িয়েছিলেন কৃতি। জমকালো লেহঙ্গায় তাকে মানিয়েওছিল বেশ।

প্রভাসকে হঠাৎ এই অবস্থায় কৃতি তার লেহেঙ্গার ওড়নাটি প্রভাসের দিকে এগিয়ে দেন। সেই ওড়না দিয়েই অভিনেতাকে কপালের ঘাম মুছতে বলেন তিনি।

এই মুহূর্ত লেন্সবন্দি হতেই বলিপাড়ায় আবার নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। তাদের দু’জনের সম্পর্কের মিষ্টিমধুর বন্ধন নিয়েও কথা বলছেন অনেকেই।


সূত্র: আনন্দবাজার

খুঁজুন