রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন অন্তঃসত্ত্বার গুঞ্জনে যা বললেন সোনাক্ষী

অন্তঃসত্ত্বার গুঞ্জনে যা বললেন সোনাক্ষী


বিডি টুডেস বিনোদন ডেস্ক:


বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে বিয়ের এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে দেখা যায় তাকে। এরপর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।



হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল বিয়ের কয়েকদিন পরেই হাসপাতালে গিয়েছিলেন। সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সোনাক্ষীকে নিয়ে জল্পনা শুরু হয়েছে যে তিনি অন্তঃসত্ত্বা। এমন গুঞ্জনে বেশ চটেছেন অভিনেত্রী


 

সোনাক্ষীর নতুন সিনেমা ‘কাকুদা’-এর প্রচারে হাজির হয়ে তিনি বলেন, বিয়ের পর একমাত্র পরিবর্তন হলো আমি এখন হাসপাতালে যেতে পারি না। কারণ, আমি হাসপাতালের বাইরে পা রাখলেই লোকেরা মনে করে আমি অন্তঃসত্ত্বা।


 

সোনাক্ষী ও জাহিরের হাসপাতালে যাওয়ার সময় অনেকেই জানতেন না শত্রুঘ্ন সিনহা জ্বরের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। অভিনেত্রীর ভাই লব সিনহা সংবাদমাধ্যম পিটিআইকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার বাবার প্রচণ্ড জ্বর ছিল



তাই বাবাকে হাসপাতালে নিয়ে যাই। আপনাদেরকে আমি বলতে পারি কোনো অস্ত্রোপচার হয়নি।



দীর্ঘ ৭ বছর প্রেম করার পর গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। মুসলিম পাত্রকে বিয়ে করায় কম কটাক্ষ শুনতে হয়নি শক্রঘ্ন কন্যাকে। এই বিয়েকে ‘লাভ জিহাদ’-এর তকমাও দিয়েছেন অনেকে


 তবে নিন্দকদের পাত্তা দেননি সোনাক্ষী-জাহির। 

খুঁজুন