বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা
স্বাস্থ্য ও চিকিৎসা অনুমোদনহীন ক্লিনিক বন্ধের হুঁশিয়ারি

অনুমোদনহীন ক্লিনিক বন্ধের হুঁশিয়ারি

রোগীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করতে দেশের সব অনুমোদনহীন বেসরকারি ক্লিনিক বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। পাশাপাশি নিষিদ্ধ চেতনানাশক এনেসথেসিক ড্রাগস হেলোথন ব্যবহার করলে চিকিৎসকসহ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত মুজিব কর্ণারের উদ্বোধন শেষে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, গত দুদিন আগেও ঢাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ হেলোথন ড্রাগস বিক্রি করলে, কোনো হাসপাতালে ব্যবহার করলে এবং কোনো চিকিৎসক এর সঙ্গে জড়িত থাকলে সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সেবার মান উন্নত করার প্রচেষ্টা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এটি বাস্তবায়ন হলে রাজধানীসহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে রোগিদের চাপ অনেক কমে আসবে বলেও মত প্রকাশ করেন তিনি।

এ ছাড়া বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে এনসিডি কর্ণার অর্থাৎ নন কমিউনিকুল ডিজিজ কর্ণারের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এনসিডি কর্ণারের মাধ্যমে রোগীদের রক্ত চাপ, ডায়বেটিস ও ক্যানসার নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হবে। এই সেবা চালু করা গেলে দেশের বড় বড় হাসপাতালগুলোতে আর রোগীদের যেতে হবে না। স্থানীয়ভাবেই তারা জটিল রোগসহ সব ধরনের রোগের আধুনিক চিকিৎসা সেবা পাবেন।

খুঁজুন