রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন অরুণার স্ট্যাটাসে উত্তাল নেটদুনিয়া

অরুণার স্ট্যাটাসে উত্তাল নেটদুনিয়া

এক সময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। অন্য তারকাদের মতো তিনিও সক্রিয় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাঝে মধ্যেই নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করেন এই অভিনেত্রী। এবার ফেসবুকে দেওয়া তার রহস্যময় এক স্ট্যাটাসে রীতিমতো উত্তাল নেটদুনিয়া।

তবে অরুণার ওই পোস্টে কারও নাম প্রকাশ না করে বিশেষ একজনকে কটাক্ষ করেছেন তিনি। প্রকাশ করেছেন সংশয়ও। ফেসবুকে হঠাৎ কাকে নিয়ে সংশয় প্রকাশ করলেন অরুণা? এমন প্রশ্নে রীতিমতো রহস্যের জট বেঁধেছে অভিনেত্রীর ভক্তদের মনে।

গতকাল শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অরুণা। শুধু তাই নয়, অভিনেত্রীর ওই পোস্টের সুরে সম্মতি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিমও।

পাঠকদের সুবিধার জন্য অরুণার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

 

যার পারিবারিক শিক্ষা নাই, যার বাবার সরকারি টাকা চুরির দায়ে চাকরি চলে যায়, যার নিজের পরিবারের সাথে সম্পর্ক ভালো না, যাদের সাথে কাজ করে তাদের কাউকে সে মানুষ মনে করে না। বড় ছোট কোনো জ্ঞান নাই, শুধু পজিশন বুঝে, টাকা দেখে ক্ষমতা দেখে গলে গলে পরে সে যদি কোনো চেয়ার পায় তার অবস্থা কি হবে ভাবেন তো? আর আমাদেরই বা কি হবে?

অরুণার এমন পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। জানতে চেয়েছেন সেই চোরের কথা। পাশাপাশি অভিনেতা সেলিম সংশয় প্রকাশ করে লিখেছেন, পেয়েছে নাকি?

এর উত্তরও দিয়েছেন অরুণা। সংশয় প্রকাশ করে সেলিমের মন্তব্যে রিপ্লাই দিয়ে অরুণা লিখেছেন, যদি পায়?

খুঁজুন