রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান

অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান

৯৭তম অস্কারে বিদেশি ভাষা (বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম) বিভাগে চলচ্চিত্র মনোনয়নের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হয়েছে।

বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বেশ কটি শর্ত মানতে হবে আগ্রহীদের। অস্কার বাংলাদেশ কমিটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের আগে মুক্তিপ্রাপ্ত সিনেমা হতে হবে। এ সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে সাত দিন প্রদর্শিত হতে হবে। ইংরেজি সাবটাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশির্বাদ চলচ্চিত্র (৭/৯ ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে সিনেমা জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ২১ সেপ্টেম্বর, বিকাল ৫টার মধ্যে জমা দিতে হবে।



খুঁজুন