বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা অস্ট্রেলিয়াকে রীতিমতো বিধ্বস্ত করে ছাড়ল লঙ্কানরা

অস্ট্রেলিয়াকে রীতিমতো বিধ্বস্ত করে ছাড়ল লঙ্কানরা

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচে পাথুম নিশাঙ্কার ব্যাটে অস্ট্রেলিয়াকে রীতিমতো বিধ্বস্ত করে ছাড়ল লঙ্কানরা। ২৯১ রান তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নিয়েছে তারা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে লঙ্কানদের সামনে ২৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় সফরকারীরা। জবাব দিতে নেমে পাথুম নিশাঙ্কার অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে ৪৮.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে নিরোশান ডিকভেলা এবং পাথুম নিশাঙ্কা মিলে ৪২ রানের জুটি গড়ে তোলেন। ২৬ বলে ২৫ রান করে আউট হন ডিকভেলা। এরপর পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস মিলে গড়ে তোলেন ১৭০ রানের বিশাল জুটি।

৮৫ বলে ৮৭ রান করে মেন্ডিস আহত হয়ে মাঠ ছেড়ে যান। এরপর ব্যাট করতে নামেন ধনঞ্জয়া ডি সিলভা। ১৭ বলে ২৫ রান করেন তিনি। দলীয় ২৮৪ রানের মাথায় আউট হন পাথুম নিশাঙ্কা। ওয়ানডে ক্যারিয়ারে এটাই তার প্রথম সেঞ্চুরি। ১৪৭ বল খেলে ১৩৭ রান করেন তিনি। ১১টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও ছিল তার ব্যাটে।

শেষ পর্যন্ত চারিথ আশালঙ্কা ১৩ রানে এবং চামিকা করুনারত্নে মিলে জয় নিয়ে মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়ার হয়ে ঝাই রিচার্ডসন ২টি এবং জস হ্যাজেলউড ও গ্লেন ম্যাক্সওয়েল নেন ১টি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ট্রাভিস হেডের অপরাজিত ৭০ রানের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ২৯১ রান করে অস্ট্রেলিয়া। অ্যারোন ফিঞ্চ করেন ৬২ রান। অ্যালেক্স ক্যারের ব্যাট থেকে আসে ৪৯ রান। ৩৩ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ২৯ রান করেন মার্নাস ল্যাবুশেন।

শ্রীলঙ্কার হয়ে জেফরি ভেন্ডারসি নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন দুষ্মন্তে চামিরা, দুনিথ ওয়ালালেগ এবং ধনঞ্জয়া ডি সিলভা।

খুঁজুন