রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ কার্যকর হতে যাচ্ছে। দেশটির সরকার জানিয়েছে, এই বয়সসীমার নিচে শিশুদের ব্যবহার নিয়ন্ত্রণে ‘এইজ রেস্ট্রিক্টেড’ প্ল্যাটফর্মগুলোকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তা না হলে লাখ লাখ ডলারের জরিমানা ভোগ করতে হবে।

রোববার (৩০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, নতুন আইন ডিসেম্বর ১০ থেকে কার্যকর হবে। এই বিধিনিষেধের আওতায় থাকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে- স্ন্যাপচ্যাট, ফেসবুক, ইনস্টাগ্রাম, কিক, রেডডিট, থ্রেডস, টিকটক, এক্স এবং ইউটিউব।

অস্ট্রেলিয়ার অ্যাল সেন্টস অ্যাঙ্গলিকান স্কুলে ৩শ’ শিক্ষার্থীর উপস্থিতিতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে শিশুদের জন্য নতুন নিয়ম ও নিরাপদ অনলাইন ব্যবহার বিষয়ে বিশদে তথ্য প্রদান করা হয়।

সরকার জানিয়েছে, এই বিধিনিষেধের মূল উদ্দেশ্য শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দেওয়া। যদিও বেশ কিছু প্ল্যাটফর্মের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে।

খুঁজুন