জাতীয় ডেস্ক: হৃদযন্ত্রে রিং বসানোর পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গত ১৮ নভেম্বর দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ বাসভবনে ফেরেন তিনি। এর আগে ১৪ নভেম্বর বুকে ব্যথা অনুভব করলে তাঁকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সফল অপারেশনের পর তিনি দেশেই চিকিৎসা সম্পন্ন করেন। তবে অসুস্থ এই মন্ত্রীর চিকিৎসাধীন সময়ে তাঁর হাসপাতালে না যাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে সরকারের একাধিক মন্ত্রী, সংসদ সদস্য ও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা ছুটে যান। চিকিৎসকদের একটি দল তাঁর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তাঁর খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একটি বিশেষ প্রতিনিধিদলও হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেয়। এমনকি সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও বিরোধীদলীয় নেতা তাঁর সুস্থতা কামনা করে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানান।
তবে এত সব মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতি থাকলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে হাসপাতালে দেখা যায়নি। এমনকি জাতীয় সংসদেও মন্ত্রীর অসুস্থতা নিয়ে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এই বিষয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তাঁর এই অনুপস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে।
গত ১৪ নভেম্বর সকালে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়লে চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা নেন। ১৫ নভেম্বর বিকেলে চিকিৎসকদের একটি দল তাঁর দুটি ব্লকে রিং বা স্টেন্ট বসান এবং অন্যটিতে বেলুন এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন। বিদেশ যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী
অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জাতীয় ডেস্ক: হৃদযন্ত্রে রিং বসানোর পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গত ১৮ নভেম্বর দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ বাসভবনে ফেরেন তিনি। এর আগে ১৪ নভেম্বর বুকে ব্যথা অনুভব করলে তাঁকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সফল অপারেশনের পর তিনি দেশেই চিকিৎসা সম্পন্ন করেন। তবে অসুস্থ এই মন্ত্রীর চিকিৎসাধীন সময়ে তাঁর হাসপাতালে না যাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে সরকারের একাধিক মন্ত্রী, সংসদ সদস্য ও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা
ছুটে যান। চিকিৎসকদের একটি দল তাঁর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তাঁর খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একটি বিশেষ প্রতিনিধিদলও হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেয়। এমনকি সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও বিরোধীদলীয় নেতা তাঁর সুস্থতা কামনা করে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানান।তবে এত সব মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতি থাকলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে হাসপাতালে দেখা যায়নি। এমনকি জাতীয় সংসদেও মন্ত্রীর অসুস্থতা নিয়ে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এই বিষয়ে
প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তাঁর এই অনুপস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে।গত ১৪ নভেম্বর সকালে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়লে চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা নেন। ১৫ নভেম্বর বিকেলে চিকিৎসকদের একটি দল তাঁর দুটি ব্লকে রিং বা স্টেন্ট বসান এবং অন্যটিতে বেলুন এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন। বিদেশ যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত