রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর অভিন্ন মানত পূরণে নওগাঁয় সূর্য পূজা করলো সনাতন ধর্মালম্বীরা  

অভিন্ন মানত পূরণে নওগাঁয় সূর্য পূজা করলো সনাতন ধর্মালম্বীরা  

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ

নওগাঁয় বর্নাঢ্য আয়োজনে সনাতন ধর্মালম্বীরা উদযাপন করলো সূর্য পূজা। মনোবাসনা পূর্ণ, আপদ, বিপদ দূর সহ বিভিন্ন মানত পূরণে হিন্দু ধর্মাবলম্বী হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়ের লোকজন এ পুঁজা-অর্চনা করেন। দু'দিন ব্যাপি চলে এ পূজা।

রবিবার বিকেলে নওগাঁর ধামুরহাট উপজেলার খুকশী বিলের তীরে দু' দিনব্যাপী এ সূর্য পূজা শুরু হয়। প্রথম দিনে বিভিন্ন মানত পুরণে সূর্য দেবতাকে সন্তুষ্টির জন্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের হাজারো পূর্ণার্থীর সমাগম ঘটে এই সূর্য পূজায়। এরপর সূর্য অস্তে সকলেই বাড়ি ফিরে যান। 


২য় দিন সোমবার পূণ্যার্থীরা খুকশী বিলের তীরে উপস্থিত হয়ে সূর্য উদয় হওয়ার পূর্ব মুহূর্ত থেকে একই নিয়মে পূজা শুরু করেন এবং সূর্যদয় হওয়ার পর সূর্যকে প্রণাম করে নদীতে স্নান এবং শরবত পানের মধ্য দিয়ে শেষ করেন সূর্য পূজা।

এ বিষয়ে মহেশ পাল জানান, বাপ দাদাদের আমল থেকে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতেই প্রতি বছর এই দিনে সকলেই একত্রিত হয়ে খুকশী বিলের তীরে পূজা করেন তারা।

গৌরব প্রসাদ সাহা বলেন, এই পূজার কখন উৎপত্তি হয়েছিল তার কোনো স্পষ্ট নিদর্শন পাওয়া যায় না। কিন্তু কিছু পৌরাণিক আখ্যানে ছটপূজার নীতি নিয়মের সঙ্গে মিল থাকা উৎসব দেখা যায়। ঋগ্বেদের শ্লোকসমূহে সূর্যবন্দনার স্পষ্ট নিদর্শন আছে। ভারতীয় সভ্যতার সঙ্গে গ্রীক, রোমান, মিশরীয় ইত্যাদির সভ্যতা সমূহেও সূর্য মূখ্য দেবতা ছিলেন।

খুঁজুন