রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ, সম্পাদক অপু

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ, সম্পাদক অপু

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে আবদুল্লাহ রানাকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন ৩১০ ভোট। এছাড়া অভিনেতা শাহেদ শরীফ খানকে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। তিনি পেয়েছেন ৩৩২ ভোট।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ সকাল ৯টার দিকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোটগণনা শেষে রাত ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ।

২০২৫-২০২৮ মেয়াদে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, মো.ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন।

সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাসুদ রানা মিঠু, অনুষ্ঠান সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এম এ সালাম সুমন, আইন ও কল্যাণ সম্পাদক পদে জয় পেয়েছেন সূচনা সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মুকুল সিরাজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আর এ রাহুল।

অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন নূর এ আলম নয়ন ও তানভীর মাসুদ।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের সাতটি সদস্য পদের বিজয়ীরা হলেন ইমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি শিলা, এনায়েতুল্লাহ শিপলু, রাফা মো. নাঈম, রেজাউল রাজু, তুহিন চৌধুরী।

এবারের নির্বাচনে পদসংখ্যা ২১টি, দু’জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ভোটার সংখ্যা ৬৯৯ জন। পরাজিত প্রার্থীরা চাইলে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ফলাফলের বিপক্ষে আপিল করতে পারবেন। তারপর চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে ২২ এপ্রিল।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে সঙ্গে ছিলেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। এ ছাড়া আপিল বোর্ডে ছিলেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

খুঁজুন