রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা পাকিস্তানের কাছে ধবলধোলাই হলো ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তানের কাছে ধবলধোলাই হলো ওয়েস্ট ইন্ডিজ

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছিল পাকিস্তান। অন্য সময় হলে তৃতীয় বা শেষ ম্যাচটি হতো কেবল আনুষ্ঠানিকতা। তবে এখন পরিস্থিতি ভিন্ন। প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। আইসিসি সুপার লিগের অংশ বলে কেউই এখন বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নয়। রবিবার (১২ জুন) মুলতানে তৃতীয় ওয়ানডেতেও দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে পাক বাহিনী। আর ধবলধোলাই হতে হলো ওয়েস্ট ইন্ডিজকে।

এদিন বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় দুই ওভার কমিয়ে দেওয়া হয়। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৭.২ ওভারে ২১৬ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। এতে ৫৩ রানের জয় পায় স্বাগতিকরা।

সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন শাদাব খান। এর আগে ব্যাট হাতেও তিনি সর্বাধিক ৮৬ রান করেন। তার অলরাউন্ড নৈপুণ্যেই জয় পেয়েছে পাকিস্তান। এছাড়া হাসান আলি ২টি, মোহাম্মদ নওয়াজ ২টি এবং শাহনেওয়াজ দাহানি ও মোহাম্মদ ওয়াসিম একটি করে উইকেট নেন। ব্যাটিংয়ে আবারও রানের ফোয়ারা ফুটিয়েছেন ইমাম উল হক। আউট হওয়ার আগে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তবে ব্যর্থ হয়েছেন অধিনায়ক বাবর আজম। মাত্র ১ রান করেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরে যান। ফখর জামান ৩৫ ও খুশদিল শাহ ৩৪ রান করেন।

সফরকারী বোলারদের মধ্যে নিকোলাস পুরান ৪টি, কিমো পউল ২টি এবং জেইডেন সিলস, হেইডেন ওয়ালস ও আকিল হোসাইন একটি করে উইকেট শিকার করেন। ব্যাট হাতে আকিল হোসাইন ৬০, ক্যাচি কার্টি ৩৩, কিমো পউল ২১, শাই হোপ ২১ ও ব্রোকস ১৮ রান করেন। সিরিজ সেরা হয়েছেন ইমাম উল হক।


খুঁজুন