বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা পাকিস্তানের প্রশংসা কোহলির মুখে

পাকিস্তানের প্রশংসা কোহলির মুখে

ইয়াশফি রহমান : অর্ধশতরান করেছেন বিরাট কোহলি। তবুও এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে হেরে গেছে ভারত। দলের এ হারের জন্য কোনো ক্রিকেটারকে দোষ দিতে চাইলেন না কোহলি। ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত বেছে নিয়েছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক। রবিবার (৪ সেপ্টেম্বর) রাতে দুবাইয়ের মাঠে বাবর আজমদের বিপক্ষে নিজে অর্ধশতরান করেও দলকে জেতাতে পারলেন না কোহলি।

সংবাদ সম্মেলনে কোহলি বলেছেন, ‘মোহাম্মদ নেওয়াজের ইনিংসটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। ওকে আগে পাঠিয়ে একটা চমক দেখাল পাকিস্তান, যাতে পরের দিকে পরিস্থিতি কঠিন হলে তাদের হাতে উইকেট থাকে। সবাই বাবর বা রিজওয়ানের থেকে বড় ইনিংসের প্রত্যাশা করে। নেওয়াজ যদি ১৫-২০ রানের ইনিংস খেলত, তা হলে কিছু হতো না। কিন্তু তিনি ৪২ রানের ইনিংস খেলেছে। এ রকম একটা ইনিংস ম্যাচে প্রভাব ফেলতে বাধ্য। বিশেষত এ রকম টান টান উত্তেজনার ম্যাচে। ওর ইনিংস থেকেই আমাদের ওপর চাপ শুরু হয়।

ম্যাচের ১৯তম ওভারে লোপ্পা ক্যাচ ফেলায় গোটা দেশের কাছে খলনায়ক হয়ে গিয়েছেন অর্শদীপ সিংহ। নেটমাধ্যমে সমালোচনা চলছে তার। তবে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন কোহলি। বলেছেন, ‘চাপের মুখে যেকোনো খেলোয়াড়ই ভুল করে। এ রকম একটা বড় ম্যাচ, এত কঠিন পরিস্থিতি। আমার মনে আছে, একবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম। সেই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে খেলা। শহীদ আফ্রিদির বলে একটা খারাপ শট মেরেছিলাম। ভোর ৫টা পর্যন্ত জেগেছিলাম। 

ভারতের সাবেক এই অধিনায়কের মতে, ‘এখন আমাদের দলের পরিবেশ অনেক ভালো। আবার যখন সবাই একসঙ্গে হব, হাসাহাসি করব, সেটা দেখে অর্শদীপ নিশ্চয়ই অনেকটা চাপমুক্ত হবে। আমি দল পরিচালন সমিতিকে কৃতিত্ব দেব। ওরা এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন, যেখানে কেউই ব্যর্থতায় ডুবে যায় না। নতুন উদ্যমে ফিরে আসে। এ রকম পরিবেশে যেকোনো ক্রিকেটার চাইবে। আবার সুযোগ আসুক। তখন সে নিজের ক্ষমতা দেখিয়ে দেবে।

সূত্র : আনন্দবাজার

খুঁজুন