রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি পানি-বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

পানি-বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

সবাই মিলে কাজ করলে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

নারীদের অবহেলিত রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের অবহেলিত রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই প্রতিটি ক্ষেত্রে নারীদের সম্পৃক্ত করা হচ্ছে। সমাজে প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন শ্রেণির জন্য ভাতা দেয়া হচ্ছে।

এসময় তিনি সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমালোচনাকারীদের নিয়েও কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকেই পারমাণবিক বিদ্যুতের সমালোচনা করেন। কিন্তু এগুলো যে মানুষের কাজে লাগবে সেটা তারা বিবেচনা করেন না। নদীমাতৃক বাংলাদেশের তৃণমূলের মানুষ এতে উপকৃত হবেন। ঢাকা শহরে বসে না থেকে গ্রামে গিয়ে দেখুন। টিভিতে টকশো করছেন আর বলেন যে, কথা বলতে দেয়া হয় না। কিন্তু কারও মুখ তো চেপে ধরা হয়নি। গ্রামে যান, খেটে খাওয়া মানুষদের দেখুন। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে।’

নির্দিষ্ট সময়ে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা কঠিন- এমন দাবি করে শেখ হাসিনা বলেন, ‘তবুও পরিকল্পনা অনুযায়ী কাজ করলে তা সম্ভব। অর্জনগুলোকে ধরে রেখে আগামীতে যা বাস্তবায়ন করতে চাই তার পরিকল্পনা করতে হবে।

তিনি আরো বলেন, ‘এক ইঞ্চি জায়গা খালি রাখা যাবে না। পানি, বিদ্যুৎ, খাদ্য ব্যবহারের প্রতিটি ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে। কারণ, কোভিড ও ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে। সামনে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সবাইকে সচেতন থাকতে হবে। অপচয় কমিয়ে আনতে হবে।’

ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ১৯৮১ সালে জনগণের সমর্থন নিয়ে দেশে ফিরে আসি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে। তখন গণতন্ত্র ছিল না। সামরিক স্বৈরাচাররা দেশ চালাতো। আমরা এখন সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন করছি। এমনভাবে সহযোগিতা করছি যাতে মানুষ কর্মবিমুখ না হয়।

খুঁজুন