বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করতে রাশিয়াকে আহ্বান • কর্ণফুলীতে পুলিশের অভিযানে ৩ জন গ্রেপ্তার • হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি
বিনোদন ‘পাঠান’র পর আয়ে দ্বিতীয় সর্বোচ্চ ‘গদর ২’

‘পাঠান’র পর আয়ে দ্বিতীয় সর্বোচ্চ ‘গদর ২’

বিনোদন ডেস্ক : বুড়ো হাড়ের ভেলকি দেখছে বলিউড। বছরের শুরুতে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার ‘ঢায় কিলো কা হাত’-এর জাদুতে তাণ্ডব দেখাচ্ছেন সানি দেওল।

মুক্তির প্রথম দিনে ‘গদর ২’ আয় করেছে ৪০ কোটি রুপি। যা চলতি বছরে বলিউড বক্স অফিসে প্রথম দিনের আয়ে দ্বিতীয় সর্বোচ্চ। তেইশের জানুয়ারিতে পঞ্চাশোর্ধ্ব শাহরুখের ‘পাঠান’ মুক্তির দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি।

দীর্ঘ ২২ বছর পর ফিরে তারা সিং ওরফে সানি দেওল বক্স অফিসে এমন ঝড় তুলবেন তা হয়তো অনেকেই ভাবেননি। কিন্তু সেটাই দেখল শুক্রবার (১১ আগস্ট) মুক্তি পাওয়া ‘গদর ২’র দর্শকরা।  

‘পাঠান’কে টেক্কা দিতে না পারলেও সালমন খান, রণবীর কাপুরদের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিলেন ষাটোর্ধ্ব সানি দেওল। সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’র ওপেনিং ডে কালেকশন ছিল মাত্র ১৫ কোটি রুপি। রণবীর কাপুরের ‘তু ঝুটি মে মক্কার’ রিলিজের পয়লা দিনে আয় করতে পেরেছিল মোটে ১৮ কোটি।

‘গদর ২’ আয়ে পেছনে ফেলেছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘আদিপুরুষ’কেও। বিতর্ককে সঙ্গী করে মুক্তি পাওয়া সেই সিনেমার ভাগ্যে যদিও ৩২ কোটি টাকার শিকে ছিঁড়েছে পয়লা দিনে।

বক্স অফিসে যেভাবে লক্ষ্মীলাভ হচ্ছে ‘গদর ২’র। তাতে বলেই দেওয়া যায় প্রথম পর্বের মতো এই ছবির দ্বিতীয় পর্বও সুপারহিট হওয়ার পথে। সানি দেওল ছাড়াও ছবিটিতে আছেন আমিশা প্যাটেল, উৎকর্ষ শর্মা, সিমরাত কৌর, মনীশ ওয়াধওয়া প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন অনিল শর্মা।

খুঁজুন