বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা পাওয়ার প্লে’তে নতুন রেকর্ড বাংলাদেশের

পাওয়ার প্লে’তে নতুন রেকর্ড বাংলাদেশের

ইয়াশফি রহমান :আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। এই দুই ব্যাটারের কল্যাণে পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৮১ রান তুলে স্বাগতিক বাংলাদেশ। যা পাওয়ার প্লেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।

এর আগে সাকিব বাহিনীর পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান ছিল ৭৪। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিকে লিটন-রনির ব্যাটে ভর করে ইনিংসের প্রথম ওভারেই ১১ রান তুলে বাংলাদেশ। হ্যারি টেক্টরের প্রথম ৩ বলে ২ রান আসার পর চতুর্থ বলে ডাউন দা গ্রাউন্ডে এসে লং অন দিয়ে ছক্কা মারেন লিটন দাস। পরবর্তীতে মার্ক এডেয়ারের ওভার থেকে আসে ১৪ রান। এরপর আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকে বাংলাদেশ।

সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। আইরিশদের বিপক্ষে আজকের ম্যাচে নিজেদের জয়ের পাল্লা ভারী করার লক্ষ্যে তিন স্পিনার ও তিন পেসার নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। স্পিনার হিসেবে একাদশে রয়েছেন নাসুম আহমেদ, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

খুঁজুন