রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় পবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

পবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এ স্লোগানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান এ কর্মসূচির উদ্বোধন করেন।

মৎস্য পক্ষ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় মৎস্যবিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নীলকমল লেকে গিয়ে শেষ হয়। পরে সেখানে মৎস্য পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়।

মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এ বি এম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

খুঁজুন