রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা পেটে থেকে ১৫টি কলম বের করলো চিকিৎসকরা

পেটে থেকে ১৫টি কলম বের করলো চিকিৎসকরা

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

অবিস্বাস্য হলেও সত্য, একজন মানুষ এর পেটের ভেতর থেকে একে একে ১৫টি কলম বের করলেন চিকিৎসকরা। যে ব্যক্তির পেটের ভেতর থেকে কলম গুলো বের করা হয়, সেই ব্যাক্তি একজন মানসিক রোগী। মানসিক রোগী হওয়ায় আলাদা কোন দিন বা সময় তিনি রাস্তায় ঘোরাফেরা করতে খাদ্যভেবে কলম খেয়ে ফেলেছিলেন বলেই ধারনা  করছেন চিকিৎসকরা। 

সম্পতি সিরাজগঞ্জ এর শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল এর সার্জারি বিভাগে এন্ডোস স্কপির মাধ্যমে পেটের ভেতর থেকে একে একে বের করে আনা হয় মোট ১৫ টি কলম। বর্তমানে সেই মানসিক রোগী সুস্থ্য রয়েছেন।

মানসিক রোগীর পেটের ভেতর থেকে কলম বের করার সত্যতা নিশ্চিত করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ এর সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ জাহিদুল ইসলাম বলেন, গত ১৬ মে পেটে প্রচন্ড ব্যথা হওয়ায় তাকে হাসপাতালে আনা হয়। মানসিক ঐ রোগী হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে আব্দুল মোতালেব (৩৫)। হাসপাতালে নেওয়ার পর পরিক্ষার এক পর্যায়ে তার পেটের ভেতর অনেকগুলো কলম দেখা যায়। 

তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং গত ২৫ মে কোনো অপারেশন না করে এন্ডোস স্কপির মাধ্যমে এক এক করে পেট থেকে বের করে আনা হয় ১৫টি কলম।


এসময় ডাঃ জাহিদ আরো বলেন, আব্দুল মোতালেব একজন মানসিক রোগী। এজন্য সে বিভিন্ন সময় খাদ্য ভেবে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া কলম খেয়ে ফেলেছিলেন বলেই মনে করা হচ্ছে। তবে তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন ও সুস্থ আছেন। এছাড়া তাকে মানসিক চিকিৎসা দেওয়ার পস্তুতি চলমান রয়েছে বলেও জানান তিনি।

খুঁজুন