রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি পিআর পদ্ধতি নিয়ে সাতটি দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয়

পিআর পদ্ধতি নিয়ে সাতটি দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয়

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ সাতটি দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয়। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির মানে অহেতুক চাপ সৃষ্টি করা বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন বলেন, ‘আমার মনে হয়, এ ধরনের কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না। কারণ আলোচনা এখনো শেষ হয়নি।

আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শুভ নয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি এ দিন সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। এ সময় মির্জা ফখরুল তাঁর দল পিআরের পক্ষে নেই বলে জানান।

আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না বলেই রাজপথে যাওয়া হয়েছে, জামায়াতের সেক্রেটারি জেনারেলের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আমার পাল্টা প্রশ্ন, এভাবে রাজপথে এলে সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা এই পরিবর্তনের পর (৫ আগস্টের পর) এখন পর্যন্ত কোনো দাবিতে রাজপথে যাইনি। আলোচনার মাধ্যমেই সব কিছুর সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস, এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে।

’ পিআর নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই। বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি।
এখানে যেটাই করা হোক, জনগণের সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন। তাদের সমর্থন আসে সংসদের মাধ্যমে।’ এ সময় তিনি আরো বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই।

খুঁজুন