বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর • গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা
খেলাধুলা পিএসজির জার্সিতে আজ শেষ ম্যাচ খেলবেন দি মারিয়া

পিএসজির জার্সিতে আজ শেষ ম্যাচ খেলবেন দি মারিয়া

আনহেল দি মারিয়ার সঙ্গে যে পিএসজি আর চুক্তি বাড়াচ্ছে না, তা আগেই জানা গিয়েছিল। এবার ফরাসি ক্লাবটিও তা নিশ্চিত করেছে। একই সঙ্গে আবেঘময় এক বিবৃতি দিয়েছে তারা।

আজ বাংলাদেশ সময় রাত ১টায় মেৎসের বিপক্ষে লিগের শেষ ম্যাচে নামবে পিএসজি। এটাই দি মারিয়ার শেষ ম্যাচ হতে যাচ্ছে। সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে পিএসজি চেয়ারম্যান নাসের আল-খেলাইফি বলেছেন, মাঠে এসে তারা যেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গারকে সসম্মানে বিদায় দেয়।

২০১৫ সালে পিএসজিতে নাম লেখান দি মারিয়া। এরপর থেকে ফরাসি ক্লাবটিতে সাত মৌসুম খেলেছেন তিনি। বিবৃতিতে পিএসজি লিখেছে, ‘জার্সিটাতে যে সাত মৌসুম কাটিয়েছেন সে জন্য আনহেল দি মারিয়াকে যথাযথ সম্মান জানাতে চায় পিএসজি। ক্লাবের হয়ে ১৮টি শিরোপা জিতেছেন তিনি। ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করানোর রেকর্ডও তার।’

খুঁজুন