বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা পিএসজির সঙ্গে চুক্তি বাড়ালেন নেইমার!

পিএসজির সঙ্গে চুক্তি বাড়ালেন নেইমার!

খোলাসা না করলেও গুঞ্জন বলছে, এই গ্রীষ্মে নেইমারকে বিক্রি করতে চায় পিএসজি। পরবর্তী গন্তব্য হিসেবে চেলসি, নিউক্যাসল ইউনাইটেড ও জুভেন্টাসের নামও উঠছে বেশ জোরেসরে। কিন্তু এই গুঞ্জনের মাঝেই পিএসজিতে ২০২৭ সাল পর্যন্ত থাকার বন্দোবস্ত করলেন নেইমার। এমনটাই জানাচ্ছে ফরাসি সংবাদমাধ্যম লে'কিপ।

প্রশ্ন উঠতেই পারে, পিএসজি যদি নিজে থেকেই নেইমারকে বিক্রি করতে চায় তাহলে চুক্তি বাড়ালো কেন। তার ওপর গত বছরই নেইমারের সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি করেছিল। তবে সেই চুক্তিতে শর্ত ছিল ২০২১-২২ মৌসুম শেষ হলে দুই বছরের জন্য চুক্তি বৃদ্ধি করতে পারবেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সেটাই করেছেন।

বছরে এখন ৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৩০০ কোটি টাকা) বেতন পাবেন তিনি। নেইমারের এমন পদক্ষেপে মেজাজ বিগড়ে যেতে পারে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির। কেননা স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার মতে, নেইমারকে বেচে দিতে আগ্রহী তিনি।

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে দলে ভেড়ানোর পর নেইমারই ছিল ক্লাবটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্হিতিও বদলেছে। নেইমার নয় এখন পিএসজির মূল কেন্দ্রবিন্দু কিলিয়ান এমবাপ্পে। তাকে ঘিরেই নতুন প্রজেক্ট তৈরি করেছে ক্লাব। ফলে কিছুটা হলেও গুরুত্ব হারিয়েছেন নেইমার। তাছাড়া তার ইনজুরিও পিএসজি প্রেসিডেন্টের বিরক্তির অন্যতম কারণ। বরাবরের মতো গত মৌসুমে পুরোপুরি খেলতে পারেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গত মৌসুমে লিগে খেলতে পেরেছেন কেবল ২২ ম্যাচ, গোল করেছেন ১৩টি।

খুঁজুন