রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন প্লাস্টার করা হাতেই কান চলচিত্র উৎসব মাতালেন ঐশ্বরিয়া

প্লাস্টার করা হাতেই কান চলচিত্র উৎসব মাতালেন ঐশ্বরিয়া


সদরুল আইনঃ



চলচ্চিত্র দুনিয়ার মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। প্রতি বছরের ন্যায় এবারও ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসেছে শোবিজ দুনিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার (১৪ মে) পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের।


প্রতিবারের মতো এবারও কানের রেড কার্পেটে হাঁটেছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। বৃহস্পতিবার (১৬ মে) গডফাদার’ খ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার নতুন ছবি ‘মেগালোপোলিস’ এর প্রিমিয়ারে লাল গালিচায় হাঁটতে দেখা গেছে ঐশ্বরিয়াকে। 



 

এর আগে বুধবার (১৫ মে) চোট পাওয়া হাতেই মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়ে কানের উদ্দেশে ভারত ছাড়েন ঐশ্বরিয়া। প্লাস্টার করা হাতে মুম্বাই এয়ারপোর্টে তাকে দেখে অনেকে চমকে গিয়েছিলেন। 



 

সেই প্লাস্টার করা হাতেই কানের রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন ঐশ্বরিয়া। সোনার বিবরণসহ একটি কালো এবং সাদা পোশাকে রেড কার্পেটে হাজির হন সাবেক এই বিশ্বসুন্দরী। তার পোশাকটি ডিজাইন করেছেন ফাল্গুনী শেন ময়ূর।

খুঁজুন