মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ
কৃষি পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

পঞ্চগড় জেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে দাম কম হ‌ওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা গেছে।

পঞ্চগড়ে চলতি (২০২৫-২০২৬) অর্থবছরে আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ১১০ হেক্টর। এ বছর পঞ্চগড় জেলায় ১৩ হাজার ৮৪১ হেক্টর আলুর আবাদ হয়েছে। সবচেয়ে বেশি আলুর আবাদ হয়েছে দেবীগঞ্জ উপজেলায়। সেখানে ৬ হাজার ৮২৬ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। পঞ্চগড় জেলায় এবার ডায়মন্ড, কার্ডিনাল, গ্রানোলা, সানসাইন, রোমানা, এস্টারিক্স, কারেজ, বারি আলু ৮৬, কুইনএনি, এলকেন্ডা, দেশি সাদা পাখরী ও লাল পাখরী আলুর আবাদ হয়েছে।

চাকলা ইউনিয়নের রত্নবাড়ী গ্রামের আলু চাষী আনোয়ার বলেন, আমি গত বছর এক বিঘা (৩৩ শতক) জমিতে আলু আবাদ করেছিলাম। আলু আবাদে খরচ হয়েছিল ৩২০০ হাজার টাকা। আলু বিক্রি করেছিলাম ২৯ হাজার টাকা। গত বছর আলু আবাদে আমার লোকশান হয়েছিল।

আমি এবার‌ও ১বিঘা (৩৩ শতক) জমিতে কার্ডিনাল জাতের আলুর আবাদ করেছি। ১বিঘায় ৮০ মণ আলু হয়েছে। এবার আলুর ফলন ভালো হলেও দাম কম। আগে ৪০০ টাকা মন দরে কিছু আলু বিক্রি করেছি। বাকি আলুগুলো বাড়িতে সংরক্ষণ করে রেখেছি। দাম বাড়লে বিক্রি করব।

সদর উপজেলার ধনিপাড়া গ্রামের কৃষক জুয়েল বলেন, আমি ৬ বিঘা (৩৩ শতকে ১ বিঘা) জমিতে কারেজ ও রোমানা জাতের আলু আবাদ করেছি। ৬ বিঘা জমিতে সার,বীজ, কীটনাশক, সেচ ও মজুরিসহ খরচ হয়েছে ১লক্ষ ২০ হাজার টাকা। একমাস আগে ১২ টাকা কেজি দরে রোমানা জাতের ১ হাজার কেজি আলু ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করেছি। বর্তমানে প্রতি কেজি আলু ১২ থেকে ১৩ টাকা দরে বিক্রি হচ্ছে। বর্তমানে যেগুলো আলু আছে ১৫০ মণ হবে । যার বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

রজলী বাজারের আলু ব্যবসায়ী (আড়তদার) মোঃ আব্দুস সালাম বলেন, আমি প্রতি কেজি ডায়মন জাতের আলু ১৪ থেকে ১৫ টাকা,কারেজ ১১ থেকে ১২ টাকা, সাদা হলেন ১১ থেকে ১২ টাকা, স্যানসনিক ১০ থেকে ১১ টাকা, স্টিক ১৩ থেকে ১৫ টাকা কেজি হিসেবে কৃষকদের ক্ষেত থেকে কিনি । সেগুলো কিনে বস্তায় ভরে ট্রাকে করে কিশোরগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঢাকা কাওরান বাজার, বগুড়া শেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় পার্টির (ব্যবসায়ীর) কাছে পাঠাই। প্রতি কেজি আলুতে ২৫ পয়সা কমিশন পাই।

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন বলেন, এ বছর পঞ্চগড় জেলায় ১৩,৮৪১ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় কম। গত বছর আলুর আবাদ হয়েছিল ১৪ হাজার ৮৭০ হেক্টর। এছাড়া পঞ্চগড় অঞ্চলের মাটি আলু চাষের উপযোগী। আমরা কৃষি বিভাগ থেকে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি। তাদেরকে সারপ্রভাইড করতেছি যাতে তারা ভালোভাবে আলু চাষ করতে পারেন। বিভিন্ন রোগ বালাই, পোকামাকড় মাঠে দেখা যায়। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছি যাতে তারা খুব সহজে রোগ বালাই পোকামাকড় দমন করতে পারেন।

খুঁজুন